Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার ভাই নিহত

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২২, ০৮:১৪ পিএম

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার ভাই নিহত
Swapno

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ছোট ভাই আল আমিন (৩০) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ ভোর ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে কাঁচপুর সিনহা গার্মেন্টের সামনে একটি বাসের সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হলে সে নিহত হয়।

 

নিহতের ভাই সোহেল রানা জানা, আজ শনিবার ভোর ৫টার দিকে সেহরী খেয়ে নামায পড়তে বাসা হয় বের হয়। নামায শেষে সিনহা গার্মেন্টের সামনে পৌচ্ছালে একদল ছিনতাইকারীকে দেখে সে তাদের ধরতে মোটর সাইকেল নিয়ে পিছনে পিছনে যাওয়ার চেষ্টা কালে একটি যাত্রীবাহি বাসের সাথে তার মোটর সাইকেলটির সরাসরি সংঘর্ষ হলে সে মারাত্মক আহত হয়। আহত আল আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন