Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গাঁজাসহ দুই মাদকব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ মে ২০২২, ০৭:১৪ পিএম

বন্দরে গাঁজাসহ দুই মাদকব্যবসায়ী গ্রেফতার
Swapno

বন্দরে ৭৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তাররা হলো- বন্দর থানার একরামপুর এলাকার মো. হাবিবুর রহমান এর ছেলে মো. রমজান আলী ও একই এলাকার মৃত আঃ লতিফ বেপারীর ছেলে মোঃ রুবেল। রবিবার (৭ মে) সকালে বন্দর উপজেলার ইস্পাহানী বাজার একরামপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-১১’র উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান বিষিিয়ট নিশ্চিত করেছেন। লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় কুমিল্লাসহ বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন