বন্দরে গাঁজাসহ নারী মাদকব্যবসায়ী গ্রেপ্তার
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২২, ০৭:৩৭ পিএম
বন্দরে দিন দুপুরে মাদক বিক্রির সময় ৫’শ গ্রাম গাঁজাসহ শাহিদা বেগম (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ মে শনিবার ভোরে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডস্থ একরামপুর সিএসডি এলাকা থেকে ওই মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা ঋুজু করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী শাহিদা বেগম একরামপুর সিএসডি এলাকার সেলিম খাঁনের স্ত্রী বলে জানা গেছে। থানার ডিউটি অফিসার গনমাধ্যমকে জানিয়েছে, বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই আবুল খায়েরসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বন্দর সিএসডি এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালায়।
অভিযান কালে পুলিশ ৫’শ গ্রাম গাঁজাসহ শাহিদা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় ওই দিন দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। থানা সূত্রে আরো জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শাহিদা বেগম দীর্ঘ দিন ধরে বন্দর সিএসডি, একরামপুর, ইস্পাহানীসহ বিভিন্ন এলাকায় অবাধে বিভিন্ন প্রকারের মাদক ব্যবসা চালিয়ে আসছে।


