Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় অটোরিকশার ধাক্কায় নারী নিহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ মে ২০২২, ০৭:৪২ পিএম

ফতুল্লায় অটোরিকশার ধাক্কায় নারী নিহত
Swapno

ফতুল্লার কাশিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে চিকিৎসারধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এর আগে বুধবার সন্ধ্যার দিকে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহতের নাম সাজেদা বেগম (৫৬) সদর উপজেলার কাশিপুরের বাসিন্দা। নিহতের ছেলে রেজাউল জানান, তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মা এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।

 

কাশিপুর এলাকায় বিপরীত দিক থেকে উল্টো পথে অটোরিকশাটি তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় তার মায়ের মৃত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এএসআই মো. আব্দুল্লাহ খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে ফতুল্লা থানায় মামলার প্রস্তুতি চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন