Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে দুই মোটরবাইক আরোহীর মৃত্যু

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২২, ০৭:৫৩ পিএম

আড়াইহাজারে দুই মোটরবাইক আরোহীর মৃত্যু
Swapno

আড়াইহাজারে একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহীর মৃত্যু হয়েছে। এরা হলেন-নরসিংদী জেলার সদর উপজেলার শিলমান্দী এলাকার লিটনের ছেলে লাদেন (২০) ও একই এলাকার খোকনের ছেলে হৃদয় (২২)। তারা স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন বলে তাদের পরিবার সূত্রে জানা গেছে।

 

বৃহস্পতিবার (৫ মে) বিকাল ৪টার দিকে মদনপুর-নরসিংদী সড়কের আড়াইহাজারের স্থানীয় ব্রাহ্মন্দী এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেল যোগে দুই আরোহী মদনপুরের দিকে থেকে আসতে ছিলেন। এক সময়ে বিপরীত দিক থেকে আসা (ঢাকা-মেট্রো -গ- ২০-৩৯৫৭) নাম্বারের একটি সাদা রংয়ের প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে।

 

এ সময় মোটরবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। তাদের মধ্যে একজনের মাথার মগজ বের হয়ে গেছে। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাইভেটকারের চালককে জনতা আটক করে পুলিশে দিয়েছেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন