Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মাইক্রোবাসচাপায় পথচারী নিহত

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২২, ০৭:৫৬ পিএম

বন্দরে মাইক্রোবাসচাপায় পথচারী নিহত
Swapno

বন্দর উপজেলায় মাইক্রোবাসচাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপার হওয়ার সময় ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বেনু দাশ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। বেনু দাশ বলেন, সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

এ ঘটনায় স্থানীয়রা মাইক্রোবাসসহ চালককে আটক করে পুলিশে সোর্পদ করেছেন। তিনি বলেন, স্থানীয়রা জানিয়েছেন ওই নারী মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন