Logo
Logo
×

নগরের বাইরে

ঘারমোড়ায় বৃহত্তর ঈদের জামাতে অংশগ্রহণ করে খুশি মুসল্লিরা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২২, ০৭:২৭ পিএম

ঘারমোড়ায় বৃহত্তর ঈদের জামাতে অংশগ্রহণ করে খুশি মুসল্লিরা
Swapno

বন্দরের ঘারমোড়া ঈদগাহ ময়দানে বন্দরের অন্যতম বৃহত্তর ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন ঘারমোড়া, চরঘারমোড়া ও আশপাশের ৬ সমাজের হাজার হাজার মুসল্লিরা। করোনা মহামারির বাধা ও বৃষ্টির কারণে গত কয়েক বছর এখানে বৃহত্তর জামাত অনুষ্ঠিত হতে না পারায় মসজিদে মসজিদেই বিভিন্ন প্রতিকুলতায় এই নামাজ আদায় করে মুসল্লিরা।

 

তাই এবার এক সঙ্গে ঈদগাহে নামাজ পড়তে পেরে উচ্ছ্বসিত তারা। এবার ঈদগাহের পরিধি বাড়ানো হলেও যেন ছিলো না তিল ধারণের জায়গা। শ্রেণি-পেশা-আর্থিক অবস্থান ভুলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায়, নামাজ শেষে একই সঙ্গে খুতবা শোনা, দোয়া। দোয়া শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায়, প্রীতির বন্ধনে আবার আবদ্ধ হন সবাই।

 

আগত মুসল্লীদের মধ্যে বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি আলহাজ্ব এড. মতিউর রহমান মতিন জানান, অত্যন্ত ভালো লাগছে এটা ভেবে আমি এত বড় একটি জামা’তে অংশ নিতে পেরেছি। আমি আল্লাহ’র নিকট এই দেশ ও জাতির মঙ্গলের জন্য দোয়া করিছি।

 

আমাদের সারাটা জীবনই যেন ঈদের মতই রঙিন হয়ে থাকে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে আমরা যেন এভাবেই একসঙ্গে জীবন কাটাতে পারি সে কামনাই করি। আ’লীগ নেতা মোক্তার উদ্দিন মুক্তু জানান, এতো শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশে ঈদের জামাত আদায় সত্যিই অসাধারণ। বাংলার প্রতিটি ঘরে প্রতিদিনই যেন ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে এই কামনাই করছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন