ফতুল্লায় ৬০ পুরিয়া হেরোইন সহ হযরত আলী (৩২) নামক এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হযরত আলী ফতুল্লা থানার চানমারী মাউরা পট্টির হারেস মৃধার পুত্র। শনিবার(৭ মে) রাতে তাকে ফতুল্লা থানার চানমারীস্থ মাইক্রোবাস স্ট্যান্ডের সামনের রাস্তা থেকে গ্রেফতার করা হয়। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মাদক সম্রাজী রুমি (২৮)।
পুলিশ জানায়, শনিবার রাত সাতটার দিকে ফতুল্লা মডেল থানার পরিদর্শক হুমায়ন গোপন সংবাদের ভিত্তিতে চানমারীস্থ মাইক্রোবাস স্ট্যান্ডের সামনের রাস্তায় অভিযান চালিয়ে হযরত আলী নামক এক মাদক ব্যবসায়ী কে আটক করে। তবে পালিয়ে যেতে সক্ষম হয় মাদক সম্রাজী রমি।এ সময় পুলিশ আটকৃতের নিকট থেকে ৬০ পুরিয়া হেরোইন উদ্ধার করে। এঘটনায় পুলিশ বাদী হয়ে ফতুল্লা থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।


