Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় নারী গার্মেন্ট শ্রমিককে অপহরণের অভিযোগ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২২, ০৭:১২ পিএম

ফতুল্লায় নারী গার্মেন্ট শ্রমিককে অপহরণের অভিযোগ
Swapno

ফতুল্লার বিসিক শিল্প নগরী থেকে সতেরো বছর বয়সী এক গার্মেন্টস নারী শ্রমিক কে অপহরনের অভিযোগ পাওয়া গেছে। অপহরণের ১৩ দিন পর অপহৃত গার্মেন্টস কর্মীর বোন তাপসী রানী (২৪) বাদী হয়ে সোমবার (৯ মে) ফতুল্লা মডেল থানায় অপহরনের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ্য করা হয়েছে যে। বাদীর বোন বিসিক শিল্পনগরীস্থ ইউটো টেক্স নামক একটি পোষাক তৈরি কারখানায় কাজ করে আসছিলো।

 

একই গার্মেন্টেসে কর্মরত শামীম(২২) নামক এক মুসলিম যুবক প্রতিনিয়ত তার বোন কে প্রেমের প্রস্তাব দেওয়া সহ নানা ভাবে উত্যক্ত করতো। বিষয়টি বাদীকে অবগত করা হলে এ নিয়ে বাদী একাধিকবার অভিযুক্ত শামীম কে উত্যক্ত করতে নিষেধ করে।

 

গত মাসের ২৭ তারিক সকাল পৌনে আটটার দিকে বাদীর বোন নিজ কর্মস্থল ইউরোটেক্সের সামনে পৌছামাত্র পূর্ব থেকে সিএনজি নিয়ে অপেক্ষামান শামীম বাদীর বোনের পথরোধ করে তাকে জোর পূর্বক সি,এন জিতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাত হেসেন জানায়, মামলা হয়েছে।অপহৃত গার্মেন্টস নারী শ্রমিক কে উদ্ধার সহ অভিযুক্ত কে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন