Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২২, ০৯:০৩ পিএম

আড়াইহাজারে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুর মৃত্যু
Swapno

আড়াইহাজারে বাড়ির পাশে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে খেলতে গিয়ে তাহছিন (১১) নামের এক শিশু বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে। সে স্থানীয় মুকুন্দী গাজীপুরা এলাকার আহম্মদ মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, তাহছিন অন্য শিশুদের সঙ্গে তার বাড়ির পাশে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের ভিতরে খেলা করছিল।

 

এ সময় পাশ দিয়ে টানানো বিদ্যুতের সঞ্চালন লাইনের সঙ্গে সে অসাবধানতা বশত জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতের পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের লোকজন বারবার মূর্ছা যাচ্ছিলেন।

 

সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন