Logo
Logo
×

নগরের বাইরে

সহসভাপতি হওয়ায় আজিজুল হকের কৃতজ্ঞতা প্রকাশ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২২, ০৯:১৬ পিএম

সহসভাপতি হওয়ায় আজিজুল হকের কৃতজ্ঞতা প্রকাশ
Swapno

নারায়ণগঞ্জ বন্দর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হলেন আলহাজ্ব আজিজুল হক আজিজ। যিনি বন্দর উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। আলহাজ্ব আজিজুল হক আজিজ তার প্রয়াত পিতার নামে প্রতিষ্ঠিত আয়নাল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী ও সমাজ সেবক।

 

যুব সমাজের আইকন। অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী। মাদকমুক্ত সমাজ গঠন করাই যার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। পাশাপাশি  বন্দর উপজেলার বেকার যুবকদের কর্মের ব্যবস্থা করার লক্ষ্যে যিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। যার পিতা মরহুম আয়নাল হক ধামগড় ইউনিয়ন পরিষদের পরপর তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

 

ছোট ভাই আলহাজ্ব কামাল হোসেনও বর্তমান চেয়ারম্যান। আজিজুল হক বন্দর উপজেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির সহসভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ জেলার আওয়ামী লীগের রাজনীতির সিংহপুরুষ ও সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান,

 

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাই, সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদল, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ধন্যবাদ জানিয়েছেন ৭১ সদস্য বিশিষ্ট নবঘোষিত কমিটির সকল নেতৃবৃন্দকে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন