নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশার বিরুদ্ধে মিথ্যা মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।
মঙ্গলবার (১০ই মে) এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু এ নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।


