Logo
Logo
×

নগরের বাইরে

স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২২, ১০:১৩ পিএম

স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা
Swapno

পারিবারিক কলহের জেরে অভিমান করে স্ত্রীর ওড়না গলায় পেচিঁয়ে এক অটোরিক্সা চালক আত্নহত্যা করেছে। সোমবার (৯ মে) রাতে ফতুল্লার হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা সড়কের মামুন কোচিং সেন্টারের বিপরীতে শাহিনের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিক্সা চালকের নাম অপু মিয়া(৩৭)। সে একই এলাকার বশির মিয়ার ছেলে।

 

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী জানায়, সোমবার রাত সাতটার দিকে নিহতের স্ত্রীর সাথে নিহতের কোন এক বিষয় নিয়ে ঝগড়া হয়। এতে সে অভিমান করে আটটার দিকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে স্ত্রীর ওড়না দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্নহত্যা করে।

 

পরে স্ত্রী ঘরের দরজা বন্ধ পেয়ে ডাক-চিৎকার করলে নিহতের ভাই শ্যামল মিয়া ঘরের দরজা ভেঙ্গে দেখে গলায় ফাঁস লাগানো নিহতের ঝুলন্ত দেহ। এ বিষয়ে ফতুল্লা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন