Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে গ্যাস পাইপ লিকেজ হয়ে কার্ভ্যাডভ্যানে আগুন

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২২, ০৮:১৪ পিএম

সোনারগাঁয়ে গ্যাস পাইপ লিকেজ হয়ে কার্ভ্যাডভ্যানে আগুন
Swapno

সোনারগাঁ উপজেলার বাইপাস (মদনপুর-জয়দেবপুর) সড়কে কাজ করার সময় গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে রাস্তায় চলাচলরত একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১১ মে) দুপুরে উপজেলার ললাটি এলাকায় অলিম্পিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বাইপাস (মদনপুর-জয়দেবপুর) সড়কে রাস্তার দুপাশে সম্প্রসারণের কাজ চলছে।

 

ললাটি এলাকায় অলিম্পিক কারখানার সামনে ভেকু দিয়ে রাস্তার পাশে কাজ করার সময় গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ওই সড়ক দিয়ে চলাচল করার যানজটে আটকা পড়া একটি মালবাহী কাভার্ডভ্যানে আগুন ধরে যায়।  খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

এ বিষয়ে সোনারগাঁ ফায়ার স্টেশনের পরিদর্শক আসিফ আকন্দ দিপু জানান, সড়ক ও জনপথ বিভাগের অধীনে পাবলিক পার্টনারশীপ প্রকল্পের আওতায় গত কয়েক মাস মদনপুর-জয়দেবপুর হাইওয়ে বাইপাস সড়কে ছয় লেনে সম্প্রসারণের সংস্কার কাজ চলছে।

 

গতকাল বুধবার বিকেলে ভেকু দিয়ে মাটি খোঁড়ার সময় তিতাসের গ্যাস সংযোগে লিকেজ সৃষ্টি হয়। এসময় প্রবল গতিতে গ্যাস বের হয়ে রাস্তায় থাকা একটি কাভার্ডভ্যানে আগুন ধরে যায়। এক পর্যায়ে গ্যাস পাইপ লাইনেও আগুন জ্বলতে থাকে। তবে আগুনে কেউ হতাহত বা দগ্ধ হয়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন