Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে নারীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২২, ০৮:২৯ পিএম

সোনারগাঁয়ে নারীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম
Swapno

সোনারগাঁয়ে একই পরিবারের নারীসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।  বুধবার (১১ মে) সকালে উপজেলার বারদী ইউনিয়নের আলমদী টানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

 

এ ঘটনায় আহত রেখা বেগম বাদি হয়ে বুধবার (১১ মে) বিকেলে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করছেন।  অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার বারদি ইউনিয়নের আলমদী টানপাড়া গ্রামের আফসারউদ্দিনের সঙ্গে একই গ্রামের সেরাজ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে আজ সকাল সাড়ে ১০টার দিকে সেরাজ মিয়ার নেতৃত্বে সুমন, পারুল বেগম সহ ১৫-২০ জনের ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আফসারউদ্দিনের বাড়িতে প্রবেশ করে

 

হামলা করে বাড়িঘর ভাংচুর করে। এতে বাধা দিলে অভিযুক্ত সেরাজ মিয়া ভিকটিম আফসারউদ্দিনসহ তার স্ত্রী রেখা বেগম ও মেয়ে শান্তা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।  আহত শান্তা আক্তার বলেন, হামলাকারী আমার চাচা হন। দীর্ঘদিন ধরে আমার বাবার সম্পত্তি জোরপূর্বকভাবে দখল করে রেখেছেন।

 

আমার বাবা এ সম্পত্তি চাওয়াতে আমাদের বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করে। আমার বাবাসহ আমার পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।  অভিযুক্ত সেরাজ মিয়ার সঙ্গে যোগাযোগ হলে তিনি সম্পত্তি দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এতে আমিও আহত হয়েছি।

 

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। ইতোমধ্যেই তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন