বন্দরে দুইটি ইটভাটার কার্যক্রম বন্ধ করলো ভ্রাম্যমাণ আদালত
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২২, ০৮:৫৭ পিএম
বন্দরের দ্ইুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৈধ কোনো কাগজপত্র বা লাইসেন্স না থাকায় বুধবার বিকেলে বন্দরের মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুইটি ইটভাটার কার্যক্রম বন্ধ ও ইট পোড়ানোর চুল্লী ও চিমনী গুড়িয়ে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া ইটভাটা দুটি হচ্ছে হাজী রহিম বাদশার মালিকানাধিন এনবিএফ ও এ বি এফ ইটভাটা।
বন্দর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ফাতেমাতুজ্জোহরা নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বে দেন।সহকারী কমিশনার(ভুমি) ফাতেমাতুজ্জোহরা জানান, বন্দরের মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় অবস্থিত এনবিএফ ও এবিএফ নামে দুটি ইটভাটার লাইসেন্স ছিলনা। ইটভাটা দুটি দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে পরিচালিত হচ্ছিল। তাই দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।


