রূপগঞ্জে স্টিল মিলে জেনারেটর বিস্ফোরণে দগ্ধ দুইজনের মৃত্যু
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৩ মে ২০২২, ০৬:০৯ পিএম
রূপগঞ্জে স্টিল মিলে জেনারেটর বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন জনের মধ্যে দুই জন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন মো. নাজমুল (১৮) ও মো. শামীম (৩২)।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে হাসপাতালের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার (১১ মে) রাতে নাজমুল ও বৃহস্পতিবার সকালে শামীম মারা যান। তাদের শরীরের বেশিরভাগ অংশই দগ্ধ ছিলো। উল্লেখ্য, রোববার (৯ মে) রাতে রূপগঞ্জের স্টিল মিলে বিস্ফোরণ ঘটে। এতে তিন জন গুরুতর দগ্ধ হযন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


