বন্দরে তিনদিনে ১৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৩ মে ২০২২, ১০:১৮ পিএম
বন্দরে আরও তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ধামগড় কুড়িপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান,
বন্দরের কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুই কিলোমিটার এলাকাজুড়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় আড়াইশ’ ফুট পাইপ জব্দ করা হয়েছে। এর আগে ১০ ও ১১ মে দুই দিনব্যাপী বন্দরের তিন এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস।


