Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৭:৩৪ পিএম

ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ
Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক  মজনুকে (২২) বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মজনু জামালপুর জেলার মেলান্দহ থানার মানিকদা গ্রামের দুলাল মিয়ার পুত্র ও ফতুল্লা থানার মাসদাইর বড় কবরস্থান সংলগ্ন লালু মিয়ার ভাড়াটিয়া।

 

কিশোরীকে ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলায় উল্লেখ করা হয়, ফতুল্লার কেতাবনগরস্থ একটি প্রিন্ট কারখানায় কিশোরী মেয়েটি কাজ করতো।

 

একই কারখানায় কাজ করতো গ্রেফতারকৃত মজনু। প্রায় সময় মজনু বাদীর মেয়েকে কু-প্রস্তাব দিতো। ফলে এক বছর পূর্বে ওই প্রিন্ট কারখানা থেকে চাকুরী ছেড়ে দিয়ে কেতাবনগরস্থ অপর একটি প্রিন্ট কারখানায় চাকুরী নেয় কিশোরী। তারপরও কিশোরীকে যাতায়াতের পথে উত্তক্ত করতো।

 

বুধবার রাত দশটার দিকে প্রিন্ট কারখানা ছুটি হলে বাসায় আসার সময় গ্রেফতারকমত মজনু কিশোরী মেয়েকে রাস্তা থেকে মুখ চেপে ধরে জোরপূর্বক টেনে হিচড়ে কেতাবনগরস্থ হক নামক এক ব্যক্তির মালিকানাধীন বাগানের ভিতর নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ করে।  এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আরিফ পাঠান জানান,

 

অভিযুক্ত ধর্ষককে বৃহস্পতিবার রাতে ফতুল্লা কেতাবনগর থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মজনু জোরপূর্বক ধর্ষন করার কথা স্বীকার করেছে।কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন