প্রেমের টানে স্বামী সন্তান ছেড়ে পালিয়েছে নিপা
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২২, ০৭:৫২ পিএম
পরকিয়া প্রেমের টানে সাজানো সংসার ভেঙে স্বামী সন্তানের মায়া পরিত্যাগ করে প্রেমিকের সঙ্গে পালিয়েছে নিপা আক্তার (১৯) নামে এক গৃহবধূ। গত ৬ মে সোনারগাঁ উপজেলার দূর্গাপ্রসাদ এলাকায় এঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত চার বছর পূর্বে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দূর্গাপ্রসাদ এলাকার রোমান মিয়ার সঙ্গে একই এলাকার আবুল হাশেমের মেয়ে নিপা আক্তার বিয়ের পিরিতে বসেন।
পারিবারিক ভাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ের কাজ ভালভাবেই সম্পন্ন করা হয়। তাদের বিবাহীত জীবনে রোমান দম্পতির সংসারে আবিদ হাসান নামে তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর নিপার স্বামী রোমান মিয়া সংসারের আয় উপার্জনের জন্য সারাদিন কর্মব্যস্ত থাকার সুবাদে নিপা আক্তার তার বাড়ির পাশ^বর্তী ভাড়াটিয়া শান্ত (২২) নামে এক যুবকের প্ররোচনায় তার সঙ্গে পরকিয়া প্রেমে আসক্ত হয়ে পড়েন।
পরকিয়া প্রেমের বিষয়টি নিপার পরিবারের লোকজন জানতে পেরে নিপাকে পারিবারিক ভাবে বুঝিয়ে ভাল ভাবে সংসার করার পরামর্শ দেয় তার স্বজনরা। কথায় বলে চোর শুনেনা ধর্মের কথা। প্রেম মানেনা জাত কিংবা অজাত। তাইতো প্রেমের টানে গত ৬ মে শুক্রবার দুপুরে স্বামী রোমানের ঘরে থাকা নগদ ১ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে নতুন প্রেমিক শান্তর সঙ্গে পালিয়েছে নিপা।
এঘটনার পর নিপাকে খুঁজে পাওয়ার জন্য তার স্বামী রোমান মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় প্রথমে একটি সাধারণ ডায়েরী ও পরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গৃহবধূ নিপার কথিত প্রেমিক শান্ত উপজেলার মঙ্গলেরগাঁও এলাকার আব্দুর রহমানের ভাড়াটিয়া জয়নাল মিয়ার ছেলে। সোনারগাঁ থানার (ওসি তদন্ত) সাইফুল ইসলাম সুমন জানান,
প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় নিপার স্বামী রোমান মিয়া বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী রোমান মিয়ার পরিবারের জন্য আইনি সহায়তা প্রদান করা হয়েছে।


