ফতুল্লায় ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো চট্রগ্রাম জেলার আনোয়ারা থানার গুনিদ্বরের আব্দুর রহমান তালুকদার বাড়ীর মোঃ ইব্রাহিমের পুত্র আরিফ মাঈন উদ্দিন ও নারানগঞ্জ জেলার সদর থানার নিতাইগঞ্জ তামাকপট্টির মোস্তান মিয়ার পুত্র সালাম(৩২)।
বৃহস্পতিবার (১২ মে) রাতে তাদের কে ফতুল্লা থানার জামতলা রুপয়ান টাওয়ারের সামনের রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রির ২ হাজার ৫ শত টাকা উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা থানা পুলিশ জানায়,বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইমানুর ও হুমায়ুন কবির(টু) গোপন সংবাদের ভিত্তিতে জামতলাস্থ রুপায়ন টাওয়ারের সামনের রাস্তায় অভিযান চালিয়ে আরিফ ও সালাম কে আটক করে।এ সময় তাদের নিকট ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রির ২ হাজার ৫ শত টাকা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে মাদক আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।


