Logo
Logo
×

নগরের বাইরে

সোহাগ রনি নৌকা পাওয়ায় রাস্তায় সেজদায় লুটিয়েপড়েন রনি’র নেতাকর্মীরা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৮:১৭ পিএম

সোহাগ রনি নৌকা পাওয়ায় রাস্তায় সেজদায় লুটিয়েপড়েন রনি’র নেতাকর্মীরা
Swapno

মনোনয়নের সংবাদ শুনে নেতাকর্মীদের নিয়ে রাস্তায় সেজদা দিলেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহ মো. সোহাগ রনি। গতকাল রাতে মনোনয়নের সভা শেষে ধানমন্ডি ৩ নম্বার থেকে মনোনয়ন বোর্ডের সভা শেষে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত শেষে আনন্দ মিছিল করেন শাহ মো. সোহাগ রনি। মিছিল শেষে নেতাকর্মীদের নিয়ে রাস্তায় সেজদায় লুটিয়ে পড়েন শাহ মো. সোহাগ রনি।

 

শুক্রবার বিকেলে মনোনয়ন বোর্ডের সভা বসে গনভবনে। সেখানে দেশের অন্যান্য পৌরসভা ও অন্যান্য ইউনিয়ন পরিষদের নৌকার মনোনয়ন দেন দলের সভানেত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের অন্যান্য নেতারা। মনোনয়ন বোর্ডের সভা শেষে জানতে পারেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন শাহ মো. সোহাগ রনি।

 

সে খবর শুনা মাত্র তার সমর্থিত নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। আনন্দ মিছিল শেষে আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য নেতাকর্মীদের নিয়ে রাস্তায় সেজদাহ লুটে পড়েন সোহাগ রনি ও নেতাকর্মীরা। সেখানে আওয়ামীলীগের অন্য প্রার্থী ছিলেন দুইবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন