Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে দুইদিনে ৯ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৮:২৩ পিএম

বন্দরে দুইদিনে ৯ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Swapno

বন্দরে দুই কিলোমিটার বিস্তৃত এলাকাজুড়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ মে) দিনব্যাপী উপজেলার ধামগড় ইউনিয়নের কুঁড়িপাড়া এলাকায় আইন শৃংখলা বাহিনীর সহায়তায় এই অভিযান চালানো হয়। তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, আজকে বন্দরের কুঁড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

 

দুই কিলোমিটার এলাকাজুড়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় আড়াইশ ফিট পাইপ জব্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘অবৈধ গ্যাস সংযোগের তথ্য পেলেই আমরা অভিযান চালাবো।

 

ইতোমধ্যে আমরা বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। এর আগে, বুধবার (১১ মে) দিনব্যাপী বন্দরের দুই এলাকায় অভিযান চালিয়ে ছয় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। ওই দিন ধামগড় ইউনিয়নের গোকুলদাশের বাগ ও ইস্পাহানি বাজার এলাকায় নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে অভিযান চালানো হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন