Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৮:২৮ পিএম

বন্দরে গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার
Swapno

বন্দরে মটর সাইকেল তল্লশী চালিয়ে ৩ কেজি ৪’শ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। গত ১২ মে বৃহস্পতিবার রাতে বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের কুড়িপাড়া পুরাতন বাজারস্থ শাওনের চায়ের দোকানের সামনে থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃতরা মাদক কারবারিরা হলো মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার হাতরপাড়া এলাকার আবুল কাশেম মিয়ার মাদক ব্যবসায়ী ছেলে রেজা হাসিব দিপু

 

 (৪৮) বর্তমানে সে সিদ্ধিরগঞ্জ থানার ভান্ডারী পুল এলাকার জনৈক লাল মিয়ার বাড়ি ভাড়াটিয়া। এবং অপর মাদক ব্যবসায়ী সফিকুল ইসলাম ওরফে রানা ভূইয়া (২২) সোনারগাঁ থানার মারবধী অলিপুরা বাজার এলাকার ইসমাঈল ভ’ইয়া ছেলে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকায় বসবাস করছে 

 

এ ব্যাপারে ধামগড় ফাঁড়ী এএসআই মোঃ কামাল হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৭(৫)২২। থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ধামগড় ফাঁড়ী এএসআই কামাল হোসেনসহ সঙ্গীয় র্ফোস জরুরী ডিউটি করা কালিন গোপন সংবাদের ভিত্তিতে কুড়িপাড়া পুরাতন বাজার এলাকায় অভিযান চালায়।

 

অভিযান কালে পুলিশ একটি নাম্বার বিহীন মটর সাইকেল তল্লাশী চালিয়ে ৩ কেঁজী ৪’শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি  রেজা হাসিব দিপু ও সফিকুল ইসলাম ওরফে রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে পুলিশ গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন