Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে বিদেশী পিস্তলসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ মে ২০২২, ০৫:৪১ পিএম

বন্দরে বিদেশী পিস্তলসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
Swapno

বন্দরে একরামপুর এলাকা থেকে একটি বিদেশী পিস্তল সহ তিন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। শনিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১ এর স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম। এর আগে রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায় টহল চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

গ্রেফতাররা হলেন, মো. মেহেদী হাসান (২৭), মো. মাসুদ (৩৭), শেখ সোহান (২৪)।  র‌্যাব-১১ জানায়, উক্ত এলাকায় র‌্যাবের টহল দল উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়।  প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি , 

 

চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তি ভিত্তিক বিভিন্ন ধরণের অপকর্ম সহ সন্ত্রাসী কার্যক্রম, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং নিজেদের আধিপত্য বিস্তার করে আসছে। এছাড়াও তারা বিভিন্ন সময়ে এই পিস্তল ভাড়া হিসেবেও প্রদান করে থাকে বলে স্বীকার করে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন