Logo
Logo
×

নগরের বাইরে

মোগরাপাড়া ইউপিতে নৌকা পেলেন সোহাগ রনি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ মে ২০২২, ০৫:৪৩ পিএম

মোগরাপাড়া ইউপিতে নৌকা পেলেন সোহাগ রনি
Swapno

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সোহাগ রনি। শুক্রবার (১৩ মে) আওয়ামী লীগ সভাপতি ও দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড তার এই মনোনয়ন চূড়ান্ত করেছে।

 

 এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি।

 

উপজেলা আওয়ামী লীগ আরিফ মাসুদ বাবুকে একক নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠালেও মনোনয়ন বোর্ড সোহাগ রনিকে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি ঘোষণা করেন। উল্লেখ্য মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ১৫ জুন।

 

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ ২৬ মে। আটকদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন