দুষ্কৃতিকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২২, ০৫:৪৯ পিএম
শহরের হাজিগঞ্জ দুষ্কৃতিকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তাদের নিকট থেকে চাঁদাবাজির ১১ হাজার ৯০০ টাকা, দুটি প্লাষ্টিকের পাইপ, দুটি কাঠের লাঠি এবং দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়। শনিবার (১৪ মে) বিকেলে উপজেলার হাজীগঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন মোঃ রফিকুল ইসলাম সানি (৩২),
মো. সাগর (৩৬), মোঃ রাকিব হোসেন (৩৮), মোঃ সজল (২৮),মোঃ রাকিবুল আলম সজীব (২৯), মোঃ শরীফ হোসেন (২৪)। শনিবার (১৪ মে) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১'র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র্যাব-১১'র উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতাররা পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া,
দাপট প্রদর্শনসহ গুরুতর অপরাধ সংঘটন করার জন্য নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন হাজীগঞ্জ এলাকায় অবস্থান করছিল। এরই সূত্র ধরে র্যাব-১১'র একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


