Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২২, ০৫:৫২ পিএম

বন্দরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

বন্দরে মোটর সাইকেল তল্লাশি চালিয়ে ৩ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। গত বৃহস্পতিবার (১২ মে) রাতে বন্দর থানার ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া পুরাতন বাজারস্থ শাওনের চায়ের দোকানের সামনে থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার হোতাপাড়া এলাকার আবুল কাশেম মিয়ার মাদক ব্যবসায়ী ছেলে রেজা হাসিব দিপু (৪৮)। 

 

বর্তমানে সে সিদ্ধিরগঞ্জ থানার ভান্ডারীপুল এলাকার জনৈক লাল মিয়ার বাড়ি ভাড়াটিয়া। অপর মাদক ব্যবসায়ী সফিকুল ইসলাম ওরফে রানা ভূইয়া (২২) সোনারগাঁ থানার মারবধী অলিপুরা বাজার এলাকার ইসমাঈল ভূঁইয়া ছেলে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকায় বসবাস করছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন