Logo
Logo
×

নগরের বাইরে

আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভবনের উদ্বোধন করলেন শ্রমিক নেতা পলাশ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ মে ২০২২, ০৫:৫৯ পিএম

আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভবনের উদ্বোধন করলেন শ্রমিক নেতা পলাশ
Swapno

আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মূল ভবনের তৃতীয় তলা শুভ উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও অত্র বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ। (১৪ মে) শনিবার দুপুরে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মূল ভবনের তৃতীয় তলা ফিতা কেটে শুভ উদ্বোধন করেন তিনি।

 

উদ্বোধন শেষে শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ বলেন, আমি চিকিৎসার জন্য দীর্ঘ পাঁচ মাস দেশের বাহিরে ছিলাম। দেশের বাহিরে থাকাকালীন সময়েও আমি স্কুলের ঠিকমতো খোঁজখবর নিয়েছি। তৃতীয় তলা ভবন তৈরি করতে যেখানে যা প্রয়োজন আমি সেভাবেই কাজ করার নির্দেশ দিয়েছি। আমি চিকিৎসার জন্য দেশের বাহিরে না থাকলে হয়তো আরও ভালোভাবে কাজ সম্পন্ন করা যেত।

 

পলাশ বলেন, আমি স্কুলের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীদের কাছে কৃতজ্ঞ কারণ আমার জন্য স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা আমার অপারেশনের সময় রোজা রেখেছেন এবং আমার জন্য দোয়া করেছেন। স্কুলের ছাত্রছাত্রীদের কে নিয়ে শিক্ষকরা দোয়ার আয়োজন করেছেন ভিডিও কলের মাধ্যমে তা দেখেছি। তাই আমি আবারও সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মোঃ জয়নাল আবেদীন সরকার,সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। পরিচালনা পর্ষদ সদস্য: হাজী আরিফুল ইসলাম, মোঃ মোবারক হোসেন, আলী আহম্মেদ, মোঃ বদরুদ্দোজা, রাবেয়া আক্তার, আরজুদা বেগম খুকী প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন