Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লাবাসী নাসিকে অন্তর্ভূক্ত হতে চায়

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ১৬ মে ২০২২, ০৪:৫৯ পিএম

ফতুল্লাবাসী নাসিকে অন্তর্ভূক্ত হতে চায়
Swapno

# তাদের দুঃখের কথা যথাস্থানে বলার মতো সাহসী নেতা নেই

 

সম্প্রতি সাইক্লোন অশনির সঙ্গে আসা দুদিনের হালকা বৃষ্টিতে ফতুল্লার পথঘাট ডুবে গেছে। একই সঙ্গে এলাকাবাসীর মধ্যে ভর করেছে চরম আতঙ্ক। এখনো বর্ষাকাল আসেনি। আগমন ঘটেনি বৃষ্টিবাহী দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর। যে বায়ুর প্রভাবে এদেশে পাঁচ মাস বৃষ্টিপাত হয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুদিনের বৃষ্টিতে ইতিমধ্যেই ডুবে গেছে ফতুল্লার লালপুর, পাইলট স্কুল, এনায়েত নগরের টাগারেরপাড় ও ইসদাইর এবং কুতুবপুর ও কাশীপুরের রাস্তাঘাট। প্রতি বছরই এসব এলাকার রাস্তাঘাট জলাবদ্ধ পানিতে ডুরে থাকে। রাস্তার উপর বিরাজ করে হাটু থেকে কোমরপানি। মানুষ তখন ভ্যান বা নৌকায় চড়ে যাতায়াত করে।

 

আবদ্ধ পানি মানুষের ঘরবাড়িতেও প্রবেশ করে। জলাবদ্ধতার কারণে বদ্ধ হয়ে যায় এলাকার স্কুল, মাদ্রাসা ও মসজিদগুলো। প্রতি বছরই মানুষ মনে করে শুখনো মৌসুম এলে এলাকার এমপি শামীম ওসমান এবং ইউপি কর্তৃপক্ষ দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেবে। রাস্তাঘাটের সংস্কার করবে এবং এলাকায় পরিকল্পিতভাবে নিষ্কাশণ ব্যবস্থা গড়ে তুলবে।

 

ফলে জলাবদ্ধতা দূর হবে। কিন্তু কোন বছরই তা করা হয় না। এরই মাঝে গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল, নাসিক মেয়র আইভী সদর থানার গোগনগর এবং ফতুল্লা থানার কাশীপুর, এনায়েতনগর, ফতুল্লা ও কুতুবপুর এ পাঁচটি ইউনিয়নকে অন্তর্ভূক্ত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক)  সম্প্রসারিত করতে চান।

 

এ খবরে উল্লেখিত পাঁচটি ইউনিয়ন অধিবাসিরা উৎফুল্ল হয়ে উঠেছিল যে এবার তাদের দুঃখের অবসান হবে। এদিকে, এ ৫টি ইউপির নাসিক অন্তর্ভুক্তি যখন চুড়ান্ত প্রায় ঠিক তখনি এতে বাঁধ সেধেছেন এমপি শামীম ওসমান। তিনি গত ২৪ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রীর কাছে চিঠি দিয়ে এ পাঁচ ইউনিয়নকে নাসিকের অন্তর্ভূক্ত না করার অনুরোধ করেন।

 

এদিকে, এলাকাবাসী শামীম ওসমানের  এ অবস্থান গ্রহণে যারপরনাই ক্ষুব্ধ ও হতাশ। তারা মনে করেন নাসিক অন্তর্ভূক্ত হতে পারলে সিদ্ধিরগঞ্জের মতো তাদেরও দুঃখের অবসান ঘটবে। নাসিক অন্তর্ভূক্ত হতে তারা ভীষণ উদগ্রীব। তবে, তাদের পক্ষে এমন কোন যোগ্য নেতা নেই যে কাদের কথাগুলো যথাস্থানে তুলে ধরবে। তাছাড়া মানুষ শামীম ওসমানের বিরুদ্ধে যেতে ভয় পায়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন