Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে আনসারুলল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২২, ০৫:০৮ পিএম

বন্দরে আনসারুলল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার
Swapno

বন্দরে বাহাউদ্দিন (২৫) নামে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ । ওই সময় র‌্যাব-১১ গ্রেপ্তারকৃত (এবিটি) সদস্যের দেহ তল্লাশী চালিয়ে একটি ব্যাগে রক্ষিত বিপুল পরিমান উগ্রবাদী জিহাদী ঊন ও উগ্রবাদী লিফলেট এবং  একটি এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে। গত ১৩ মে শনিবার রাত পৌনে ১০টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ বাজার মসজিদ মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আনসারুলল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বাহাউদ্দিন বি-বাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার ফকিরবাড়ী মধ্যপাড়া এলাকার মহাম্মদ বোরহান উদ্দিন মিয়ার ছেলে। এ ব্যাপারে র‌্যাব-১১ সিপিএসসি আদমজীনগরের উপ-পরিদর্শক মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃতসহ অজ্ঞাত একজনকে আসামী করে বন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা রুজু করে।

 

তথ্য সূত্রে জানা গেছে, র‌্যাব ১১ সিপিএসসি আদমজীনগরের উপ-পরিদর্শব মোঃ ইসমাইলসহ সঙ্গীয় র্ফোস গত ১৩ মে শনিবার রাতে টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বন্দর থানার ১৯ নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ বাজার জামে মসজিদ মার্কেটের সামনে আনসারুলল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্য ছদ্দবেশে নাশকতামূলক র্কমকান্ড সংগঠিত করার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছে।

 

এ তথ্যে প্রেক্ষিতে র‌্যাব-১১ মদনগঞ্জ বাজার জামে মসজিদ মার্কেটের সামনে অভিযান চালিয়ে আনসারুলল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বাহাউদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অজ্ঞাত নামা আরো ৩/৪ (এটিবি) সদস্য কৌশলে পালিয়ে যায়। পরে র‌্যাব-১১ গ্রেপ্তারকৃত দেহ তল্লাশী চালিয়ে তার ডান হাতে ঝুলানো একটি শপিং ব্যাগে রক্ষিত ৯টি উগ্রবাদী জিহাদী বই ও একপি এন্ড্রয়েট ফোন জব্দ করে।

 

এ ব্যাপারে র‌্যাব-১১ বাদী হয়ে গ্রেপ্তারকৃত বিরুদ্ধে বন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করে বন্দর থানা পুলশে সোর্পদ করে। পরে পুলিশ গ্রেপ্তারকৃতকে রোববার দুপুরে ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।                
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন