Logo
Logo
×

নগরের বাইরে

কুতুবপুরে আওয়ামীলীগের সম্মেলন নিয়ে তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ১৬ মে ২০২২, ০৫:৪২ পিএম

কুতুবপুরে আওয়ামীলীগের সম্মেলন নিয়ে তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া
Swapno

# সেন্টু পদ পাবে কি না তা নিয়ে ধোঁয়াশা
# নতুন মুখ দেখতে চায় তৃণমূল

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়ন কাশিপুরের আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। আর বাকি চারটি ইউনিয়নে খুব শীঘ্রই সম্মেলন হতে যাচ্ছে এমনটিই জানিয়েছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল ও  সাধারন সম্পাদক এম শওকত আলী। তারই ধারাবাহিকতায় কুতুবপুরেও হতে যাচ্ছে প্রায় দেড় যুগ পর এ সম্মেলন ।

 

সম্মেলনকে ঘিরে উৎসব উৎকণ্ঠার কমতি নেই। অনেকেই পদ প্রত্যাশীরা পদ পেতে নিজেদের অবস্থান থেকে দৌড়ঝাপ শুরু করেছেন। তবে সিনিয়র নেতারা আশ্বাস দিয়েছেন দুঃসময়ের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে। তবে দীর্ঘ দিন যাবৎ আওয়ামীলীগের কমিটি  না হওয়ায় নেতৃত্বে অনেকটাই ভাটা পড়েছে ।

 

অইেশ নেতাকর্মী মনে করেন এই পুরাতন কমিটি পূনরায় আসলে দল তো শক্তিশালী হবে তো দূরের কথা  বরং দলের ক্ষতি হবে। তবে দলের একটি পক্ষ মনে করছেন কুতুবপুরে পুরাতন কমিটি আরারো সম্মেলনে নতুন কমিটিতে স্থান পাক। আবার অনেকেই মনে করেন দলের ভিতর যদি তরুন নেতৃত্ব আসে তাহলে দল অনেকটাই চাঙ্গা হবে। কুতুবপুর আওয়ামী লীগ নিয়ে বিতর্কের শেষ নেই ।

 

একটি ইউনিয়নে আওয়ামী লীগ কয়েক খন্ডে বিভক্ত হয়েছে। আর এর জন্য অনেক নেতারা সিনিয়র কিছু  নেতাদেরই দায়ী করছেন কারণ তারা কুতুবপুর নিয়ে খবরদারি করছে। তবে তারা মনে করেন এবারের সম্মেলনে কুতুবপুরে ভালো নেতৃত্ব আসবে এবং অগোছালো কুতুবপুর সুসংগঠিত হবে দল শক্তিশালী হবে।


সম্মেলন অতি নিকটে তাই নেতাকর্মীরা চেয়ে আছে সিনিয়র নেতাদের সিদ্ধান্তের ওপর। এক সময় এই কুতুবপুরকে নারায়ণগঞ্জের মধ্যে আওয়ামী লীগের ঘাটিঁ পরিচিত থাকলেও এখন অনেকটাই হারাতে শুরু করেছে। কারণ হিসেবে অনেক নেতারাই মনে করেন নিজেদের কিছু স্বার্থবাদী নেতা রয়েছে যারা নিজেদের আখের গোছানোর জন্য হাইব্রিড কাউয়াদের দলে ভোগাচ্ছে। আর আজ তাদের কারণেই কুতুবপুর আওয়ামী লীগ কয়েক ভাগে বিভক্ত হয়ে প্রায় সময়ই বিতর্কের সৃষ্টি করছে।


কুতুবপুরের সম্মেলন নিয়ে ইউনিয়ন সাধারণ সম্পাদক মানিক চানঁ বলেন, কুতুবপুরের সম্মেলন নিয়ে আমরা নেতাকর্মীদের নিয়ে খুব শিঘ্রই বসবো। এখন কিছুই বলতে চাচ্ছি না। কুতুবপুর আওয়ামী লীগ নিয়ে ভালো কাজ করেছি এবং আগামীতেও করতে চাই কিন্ত ভালোর কোন দাম নেই।


এ বিষয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকারী সদস্য শাহ-আলম গাজী টেনু বলেন, আগামী সম্মেলনকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি নেতা কর্মীদের সাথে কথা বলছি সম্মেলনের যখন সময় আসবে তখনই বলা যাবে কে সভাপতি হয়।


এবিষয়ে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ১, ২ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া বলেন, সামনে  কুতুবপুরে যে, আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে আমি মনে করি এই কমিটিতে নতুন নেতৃত্ব আসুক। সম্মেলন ঘিরে যে বিভক্তি সৃষ্টি হতে যাচ্ছে সেন্টু আওয়ামী লীগের নেতৃত্বে আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নব্য আওয়ামী লীগ হিসেবে নেতৃত্বে আসবে কিনা তা আমি জানি না তবে সদস্য থাকতে পারে। আমি মনে করি দুর্দিনের ত্যাগী নেতা কর্মীদের এই সম্মেলনের মাধ্যমে মূল্যায়ন করা হবে।  


এবিষয়ে কুতুবপুর ইউনিয়ন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, কুতুবপুরে এমন নেতৃত্ব আসুক যারা দুর্দিনে আওয়ামী লীগের পাশে থেকে দলকে এগিয়ে নিয়ে গেছে আমি মনে করি সেই নেতা কর্মীদের মূল্যায়ন করা হোক। 

 

পুরাতন তো দীর্ঘসময় ছিল নতুনদের সুযোগ দেওয়া হোক আমি মনে করি। এসময় তিনি আরও বলেন, দল যদি মনে করে আমি যোগ্য তাহলে অবশ্যই মূল্যায়ন করবে এ কাউন্সিলের মাধ্যমে।


এ বিষয়ে কুতুবপুর ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু বলেন, এ সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসুক এটাই আসা করি এবং ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করা হোক তাহলেই কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সুসংগঠিত হবে এটাই মনে করি।


সম্মেলন বিষয়ে জানতে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিনকে মুঠফোনে কয়েকবার কল করলে তিনি রিসিভ করেননি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন