Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে অবশেষে বিয়ার উদ্ধারের মামলা

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২২, ০৬:১০ পিএম

আড়াইহাজারে অবশেষে বিয়ার উদ্ধারের মামলা
Swapno

আড়াইহাজারে নানা নাটকীয়তার পর অবশেষে ১১২ পিস বিয়ার জব্দ দেখিয়ে একটি মামলা করা হয়েছে। আড়াইহাজার থানার এসআই পাভেল মাহমুদ বাদি হয়ে মামলা করেন। মামলায় দুই যুবককে আসামি করা হয়েছে। এরা হলেন- স্থানীয় পাল্লা দক্ষিণপাড়া এলাকার আনিছ মিয়ার ছেলে মাহবুর আলম শিপন (২০) ও একই এলাকার হারুন অর রশীদের ছেলে লাবিব (১৯)। 

 

১৪ মে পৌনে ৫টার দিকে স্থানীয় পাল্লা শাহীন পাগলার মাজার সংলগ্ন রাস্তায় বিয়ার বিক্রিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছে থাকা ১১২ পিস বিয়ার জব্দ করা হয় বলে পুলিশের দাবী ছিল। তবে এ ঘটনার পর বিকাল থেকে রাতভর থানায় নানা নাটকীয়তার পর অবশেষে পুলিশ মামলা গ্রহণ করে।

 

 বিকালে ঘটনার পর এলাকার বিভিন্ন সূত্র থেকে খবর আসতে থাকে ৮কার্টুন বিয়ার উদ্ধার করা হয়েছিল। সেই হিসেবে ১৯২ পিস বিয়ার জব্দ হওয়ার কথা ছিল। তবে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। আড়াইহাজার থানার এসআই পাভেল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা নং-২২(৫)২২ইং।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন