Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে বিয়ের প্রলোভন দিয়ে যুবতীকে ধর্ষণ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২২, ০৩:৫৪ পিএম

আড়াইহাজারে বিয়ের প্রলোভন দিয়ে যুবতীকে ধর্ষণ
Swapno

আড়াইহাজারে বিয়ের প্রলোভন দিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল থানায় নির্যাতিতা বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি। এর আগে ৮ মে সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভাধীন গাজিপুরা এলাকায় এই ঘটনা ঘটে। তবে অভিযোগ রয়েছে, স্থানীয় একটি প্রভাবশালী মহলের চাপের মুখে নির্যাতিতা আইনের সহযোগিতা নিতে পারছিলেন না।

 

নির্যাতিতা এ যুবতি স্থানীয় মৌজ্জাকান্দা এলাকার এক কৃষকের মেয়ে। এক বছর আগে তার পাশ্ববর্তী গাজিপুরা এলাকার আফছরউদ্দিনের ছেলে সুমনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সুবাদে প্রায় সময় তাদের মধ্যে বিভিন্ন স্থানে দৈহিক সম্পর্ক হতো। ৮ মে রবিবার সুমনের জন্মদিন ছিল।

 

এই অনুষ্ঠানে প্রেমিকাকে দাওয়াত করা হয়। সন্ধ্যায় সে সুমনের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ফুল ও চকলেট নিয়ে তার বাড়িতে যায়। বাড়িতে সুমন ছাড়া অন্য কাউকে দেখতে না পেয়ে সে বাড়িতে ফিরে আসতে চায়।

 

তাতে সুমন বাঁধা দিয়ে তাকে তার ঘরে নিয়ে যায়। পরে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সুমনকে চাপ দিলে ফের তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে সে পালিয়ে যায়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, নির্যাতিতার পক্ষ থেকে মামলা গ্রহণ করা হয়েছে। সুমনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন