গিয়াস উদ্দিন চৌধুরী বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২২, ০৪:১৪ পিএম
বন্দরে র্যালি আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি ও জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক রোটারিয়ান গিয়াস উদ্দিন চৌধুরী বিরুদ্ধে মামলার প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে সোমবার বিকেল ৪টায় বন্দর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইস্পাহানী জামে মসজিদ কমিটির অর্থ সম্পাদক হাজী মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা দেওয়ান মোহাম্মদ আলী,
সমাজ সেবক মোঃ নূর উদ্দিন, সোহরাব খান, আসলাম মিয়া, রাকিব ও হৃদয় প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, রোটারিয়ান গিয়াস উদ্দিন জনবান্ধব নেতা ও সমাজ সেবক। তিনি দীর্ঘ দিন ধরে বন্দরে ইস্পাহানী ও র্যালী আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকার অসহায় মানুষদের সেবা করে আসছেন। প্রতিপক্ষ লোকজন রোটারিয়ান গিয়াস উদ্দিনকে সমাজে হেয়ও করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের করেন।
যা অন্তত দুঃখ জনক। আমরা এ ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ অনতি বিলম্বে গিয়াস উদ্দিন চৌধূরী মুক্তি দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজ সেবক মতিউর রহমান মতিন, বোরহান উদ্দিন চৌধুরী, সমাজ সেবক আল আমিন প্রধান, আলী মরতুজা, বোরহান উদ্দিন চৌধুরীসহ শত শত নারী পুরুষ।


