Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ছিনতাইকারী বলে মারধর-ছুরিকাঘাত

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২২, ০৬:৩৫ পিএম

ফতুল্লায় ছিনতাইকারী বলে মারধর-ছুরিকাঘাত
Swapno

ফতুল্লায় ছিনতাইকারী বলে আব্দুস সামাদ (৩৬) নামে এক যুবককে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৫ মে) রাত সাড়ে দশটায় দক্ষিণ সস্তাপুর এলাকার কাদিয়ানী মসজিদ সংলগ্ন এলাকায় হামলার ঘটনা ঘটে।


এই ঘটনায় আহত সামাদের চাচা হাবিবুর রহমান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে দক্ষিণ সস্তাপুরের সিরাজ ড্রাইভারের ছেলে মো. উজ্জ্বল (৪০), মিঠু (৪২), সোহাগ (৫০), খলিলের ছেলে রতন (৫২), উজ্জ্বলের ছেলে দিগন্ত (১৮),

 

মিঠুর ছেলে রাতুলকে (২২) বিবাদী করা হয়েছে। অভিযোগে বাদী বলেন, গত ১৫ মে রাতে দক্ষিণ সস্তাপুর এলাকার কাদিয়ানী মসজিদ সংলগ্ন এলাকায় ছিনতাইকারী অপবাদ দিয়ে তার ভাতিজাকে মারধর করে অভিযোগে উল্লেখিত বিবাদীরা। ভুক্তভোগী আব্দুস সামাদকে হত্যার উদ্দেশ্যে পেটে ধারালো ছুরিকাঘাতও করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় আসামিরা।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন