ফতুল্লায় সহপাঠীদের ছুরিকাঘাতে দশম শ্রেণির ছাত্র খুন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৮ মে ২০২২, ০৮:০৬ পিএম
# মতবিরোধের জেরে এই খুন
# আটক চার সহপাঠী
ফতুল্লায় সহপাঠীদের ছুরিকাঘাতে দ্রুব নামে দশম শ্রেনীর এক ছাত্র খুন হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ফতুল্লার ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে। নিহত ধ্রুব (১৫) ফতুল্লার ইসদাইর এলাকার মাদব চন্দ্রের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধ্রব, ইয়াসিন, পিয়াস, রিপন, অন্তর সহ কয়েকজন ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।
তারা এক সাথে চলাফেরা করেন। স্কুল ছুটির পর প্রত্যেকেই স্কুলে সামনে চায়ের দোকানে গভীর রাত পর্যন্ত আড্ডা দেয়। এতে কোন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। তাদের মধ্যে ইয়াসিন জানান, পিয়াস তাকেসহ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে দ্রুবকে ডেকে স্কুলের কাছে অন্ধকারে নিয়ে যায়। এরপর ধ্রুব পিয়াস ছুরিকাঘাত করে অন্যরা মারধর করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করতে পারবো এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


