বন্দরে বিক্রয় প্রতিনিধিকে পিটিয়ে গাড়ি ছিনতাই
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২২, ০৮:৫৬ পিএম
বন্দরে বেকারী ব্যবসা করার জের ধরে আল আমিন (৩৬) নামে এক বিক্রিয় প্রতিনিধিকে বেদম ভাবে পিটিয়ে বেকারী মালামালসহ একটি গাড়ী ছিনিয়ে নেওয়া অভিযোগ পাওয়া গেছে বিসমিল্লাহ বেকারি মালিক আক্তার হোসেনের বিরুদ্ধে। ১৭ মে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত বিক্রয় প্রতিনিধি আল আমিন সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ী এলাকার বীরমুক্তিযোদ্ধা ছাত্তার মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে আহত বিক্রিয় প্রতিনিধি আল আমিন মিয়া বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে বিসমিল্লাহ বেকারি মালিক আক্তারসহ ৬/৭ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
তথ্য সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার বীরমুক্তিযোদ্ধা ছাত্তার মিয়ার ছেলে আল আমিন জিবিকার তাগিদে দয়াল ফুড ও রহমান বেকারীর বিক্রয় প্রতিনিধি হিসেবে দীর্ঘ দিন ধরে বন্দরে কাজ করে আসছে।
প্রতিদিনের ন্যায় ১৭মে মঙ্গলবার সকালে বিক্রয় প্রতিনিধি আল আমিন বেকারী মালামাল বিক্রির উদ্দেশ্যে বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার উদ্দেশ্যে আসলে ওই সময় বিসমিল্লাহ বেকারি মালিক আক্তারসহ ৬/৭ জন সন্ত্রাসী বিক্রয় প্রতিনিধিকে রাস্তা গতিরোধ করে এলোপাথারী ভাবে মারপিট করে ১০ হাজার টাকা বেকারী মালামালসহ উক্ত গাড়ীটি জোর পর্বক ছিনিয়ে নেয়।
এ ঘটনায় আহত বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এ রির্পোট লেখা পর্যন্ত ছিনিয়ে নেওয়া মালভর্তি বেকারী গাড়ীটি উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।


