Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে আলতাফ ডাকাত গ্রেপ্তার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২২, ০৯:০৬ পিএম

বন্দরে আলতাফ ডাকাত গ্রেপ্তার
Swapno

সিদ্ধিরগঞ্জ থানার ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আলতাফ হোসেন (২৭)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। ১৭মে মঙ্গলবার সকালে বন্দর থানার একরামপুর কলেজ মাঠ এলাকা থেকে ওই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত আলতাফ হোসেন বন্দর থানার সোনাচরা এলাকার মৃত আক্তার হোসেন মিয়া ছেলে বলে জানা গেছে।

 

যার সিদ্ধরগঞ্জথানার মামলা নং- ৩৩(৮)১১ ধারা- ৩৯৪ পিসি। তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক হাওলাদারসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে একরামপুর মাঠপাড়া এলাকায় অভিযান চালায়।

 

অভিযান কালে পুলিশ সিদ্ধিরগঞ্জ থানার একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভ’ক্ত আসামী ডাকাত আলতাফ হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে পুলিশ গ্রেপ্তারকৃত ডাকাতকে ওই ওয়ারেন্টে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন