Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় এক ছিনতাইকারী গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২২, ০৯:১৯ পিএম

ফতুল্লায় এক ছিনতাইকারী গ্রেফতার
Swapno

ফতুল্লায় মুদি ব্যবসায়ী কাউছার(৩৭) কে ছুরিকাঘাত করে ত্রিশ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাই কারীকে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(১৭ মে) ভোরে ঢাকা- মুন্সিগঞ্জ সড়কের ফতুল্লা থানার এন,সি,সি পার্কের সামনের রাস্তায়। আহত কাউছার কে রাস্তা থেকে উদ্ধার করে প্রথমে নারায়নগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা

 

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত মুদি ব্যবসায়ী ফতুল্লা থানার শাসনগাওস্থ বিসিক শিল্পনগরীর আতাহার আলী পোদ্দারের পুত্র। আটককৃত ছিনতাইকারী সদর থানার দক্ষিন রেলি বাগানের নুর মোহাম্মদের পুত্র সাগর(২৮)।

 

আহতের ছোট ভাই মোঃ রকিবুল জানায়, তার বড় ভাই মুদি ব্যবসায়ী।বিসিক এলাকায় তার একটি মুদি দোকান রয়েছে। মঙ্গলবার ফজর আজানের সময় তার ভাই বাসা থেকে বের হয়ে শাহী মসজিদে নামাজ পরে শহরের দ্বিগু বাজারে মালামাল কেনার জন্য বাসার সামনে থেকেই যাত্রীবাহী একটি অটোরিক্সায় উঠে।কিন্ত প্র্বূ থেকে অটোরিক্সায় থাকা যাত্রীবেশে ছিনতাইকারীরা এন,সি,সি পার্কের সামনে গিয়ে তার বড় ভাইয়ের গলায় ছুরিকাঘাত করে তাকে চলম্ত

 

 অটোরিক্সা থেকে রাস্তায় ফেলে দিয়ে পঞ্চবটীর দিকে চলে যাওয়ার চেস্টা করে। পেছনে থাকা অপর একটি যাত্রীবাহী অটোরিক্সা থেকে ঘটনা বুজতে পেরে ধাওয়া করে স্থানীয়দের সহায়তায় এক ছিনতাইকারী কে আটক করে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। সংবাদ পেয়ে তার ভাইকে রাস্তা থেকে তুলে নিয়ে প্রথমে নারায়নগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়।

 

বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান। প্রত্যক্ষদর্শী অটোরিক্সা চালক রুবেল জানায়, এন,সি,সি পার্কের সামনের রাস্তায় এক ব্যক্তি কে চলন্ত অটোরিক্সা থেকে রাস্তায় ফেলে দেয়।ঐ অটোরিক্সার পেছনে তার যাত্রীবাহী অটোরিক্সা ছিলো। ছিনতাইয়ের বিষয়টি তিনি আচঁ করতে পেরে তার অটোরিক্সায় থাকা চার যাত্রী নিয়ে ধাওয়া করে ছিনতাইকারীদের অটরিক্সা।

 

এ সময় পথচারী ও স্থানীয়রা তাদের সাথে যোগ দিয়ে ধাওয়া করে এক ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হলেও অটোরুক্সায় করে অপর ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

 

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রাশেদুল ইসলাম জানায়, এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছিনতাইকারী ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন