Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টকর্মী নিখোঁজ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২২, ০৪:১৯ পিএম

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টকর্মী নিখোঁজ
Swapno

সিদ্ধিরগঞ্জে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে তুষা (১৯) নামে এক গার্মেন্টসকর্মী নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৭ মে) নিখোঁজ গার্মেন্টসকর্মীর পিতা মো. বাছির মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। নিখোঁজের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ গার্মেন্টসকর্মী তুষা গত ১৪ মে শনিবার সকাল সাড়ে আটটার সময় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হোন।

 

কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ওই গার্মেন্টসকর্মী পরবর্তীতে আর বাসায় ফিরে আসেনি। বাসায় ফিরে না আসায় তার পরিবার বিভিন্ন যায়গায় খোঁজা খুঁজি করেও তার সন্ধান পায়নি। নিখোঁজ মেয়ের সন্ধান না পেয়ে তার পিতা গত মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরী (ডায়েরী নং-৭৫৮) দায়ের করেন।

 

নিখোঁজ ওই গামেন্টসকর্মী সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নং ওয়ার্ডের মড বাড়ী এলাকার আলাউদ্দিন মুন্সির ভাড়াটিয়া।  নিখোঁজ তুষার পিতা জানান, কোনো সহৃদয়বান ব্যক্তি নিখোঁজ তুষার সন্ধান পেলে নিকটস্থ থানায় জনানোর জন্য। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, নিখোঁজ গার্মেন্টসকর্মীর পিতা থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন। উদ্ধারের চেষ্টা চলছে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন