দরজায় কাফনের কাপড়, নির্বাচন থেকে সরলেন নেতা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ মে ২০২২, ০৪:৪৪ পিএম
শেষ পর্যন্ত সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুব সংহতির যুগ্ম সম্পাদক কাজী নাজমুল ইসলাম লিটু। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে তিনি তার মনোনয়নপত্র জমা দেননি। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করেই তিনি এ সিন্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
গতকাল নিজ ফেসবুক একাউন্টে স্ট্যাটাস দিয়ে তিনি নির্বাচন থেকে সরে যান। নির্বাচন থেকে সরে দাড়াঁনোর ব্যপারে কাজী নাজমুল ইসলাম লিটু জানান, আমি মনোনয়নপত্র ক্রয় করার পর থেকেই আমার কর্মী সমর্থক ও স্বজনদেরকে প্রতিপক্ষের লোকজন নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
সর্বশেষ সোমবার রাতে আমার নারায়ণগঞ্জ শহরের বাসায় দরজার সামনে কে বা কারা কাফনের কাপড় রেখে গেছে। তবে এসব ভয় ভীতিতে আমি বিচলিত হইনি কিন্তু আমার পরিবার বিশেষ করে আমার মায়ের নির্দেশে শেষ পর্যন্ত এ নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হয়েছি।


