সিদ্ধিরগঞ্জে অবৈধ মেলা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২২, ০৪:৫১ পিএম
সিদ্ধিরগঞ্জে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া পরিচালিত অবৈধ মেলা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্টেট কোহিনুর আক্তারের আদলাত বুধবার (১৮ মে) বিকেল ৫ টায় জেলা প্রশাসনের কর্মকর্তা ও থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে মেলাটি ভেঙ্গে দেন। এসময় ম্যাজিস্টেট দেখে পালিয়ে যায় মেলার আয়োজক ও সর্দার মানিক।
মেলা ভেঙ্গে দেওয়ায় জেলা প্রশাসন ও ম্যাজিস্টেটকে সাধুবাদ জানিয়েছেন স্থানীরা।জানা গেছে, নাসিক ৩ নং ওয়ার্ডের রসুলবাগ আদর্শনগর এলাকায় মানিক নামে এক ব্যক্তি স্থানীয় প্রভাবশালী মহলকে হাত করে জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই মেলা বসায়।
গত শনিবার থেকে শুরু হয় মেলা।সোমবার রাত ৮ টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে মেলার শেল্টার দাতা স্থানীয় সন্ত্রাসীরা ওই এলাকার আবুল হোসেনের ছেলে সুজনকে (২২) মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ হলেও পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়নি বলে অভিযোগ জানায় আহত সুজনের মা।
স্থানীয়দের অভিযোগ, বিনোদনের নামে মেলা বসানো হলেও মূলত মাদক ও সন্ধ্যার পড়ে চালানো হত জুয়ার আসর। মাইকে উচ্চস্বরে বাজানো হত অশ্লীল গানবাজনা। কিশোরগ্যাং সদস্য ও বখাটেদের উপদ্রুপে বিব্রত অবস্থায় পড়তে হত মেলায় আগত নারীদের।


