Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২২, ০৪:৫৬ পিএম

রূপগঞ্জে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Swapno

রূপগঞ্জে তিনটি খাবার হোটেলসহ তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে বুধবার (১৮ মে) দুপুরে উপজেলার তারবো পৌরসভার বরপা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় দুইটি খাবার হোটেলকে দুই হাজার টাকা করে জরিমানাসহ অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ ও রাইজার জব্দ করে ভ্রাম্যমান আদালত।

 

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপমহাব্যবস্থাপক সুরুজ আলম জানান, বরপা এলাকায় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় উচ্চ চাপসম্পন্ন শিল্প সংযোগ থেকে অবৈধভাবে তিন কিলোমিটার বিস্তৃত আবাসিক সংযোগ নেয়া হয়েছে।

 

যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি জানতে পেরে আইনশৃংখলা বাহিনীর সহায়তায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয়া হয়। তিনি আরও জানান, রূপগঞ্জ উপজেলায় ত্রিশটি পয়েন্টে প্রায় ত্রিশ হাজার অবৈধ সংযোগ চিহ্নিত করে পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হচ্ছে। সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না করা পর্যন্ত অভিযান চলবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন