Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে নাসিকের নাম ভাঙিয়ে ব্যাপক চাঁদাবাজি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ মে ২০২২, ০৪:৫৮ পিএম

বন্দরে নাসিকের নাম ভাঙিয়ে ব্যাপক চাঁদাবাজি
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর থানা এলাকায় অটো রিকশা, সিএনজি এবং রিকশা হতে কয়েকটি স্পটে বিশ টাকা করে চাঁদা নেয়া হচ্ছে। তাই এসব রিকশাওয়ালারা যে টাকা উপার্জন করেন তার সিংহভাগই চলে যাচ্ছে চাঁদাবাজদের পকেটে। আর চাঁদাবাজরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নামে এই ব্যাপক চাঁদাবাজি করছেন বলে জানা গেছে।

 

গতকাল বন্দর খেয়াঘাটে দাড়িয়ে এসব অভিযোগ করেন কয়েকজন অটো রিকশা ও সিএনজি চালক। তারা বলেন সিটি করপোরেশনের লোকেইরাই এই টাকা নিচ্ছেন। তাই তারা বার বার এই সিটি করপোরেশনের ঠিকাদার একেএম আবু সুফিয়ানের সাথে কথা বলেও কোনো প্রতিকার পান নাই। রিকশা চালকরা আরো জানান তারা যদি ত্রিশ টাকার খেপ নিয়ে যাত্রী নামিয়ে খালি রিকশা নিয়েও ফিরেন তারপরেও তাদের কে বিশ টাকা দিতে হয়।

 

অর্থাৎ যেতে বিশ টাকা আসতে বিশ টাকা। এভাবে যতোবার যান ততোবারই এই পরিমান টাকা দিতে হয়। সিটি করপোরেশনের টোকেন দিয়ে তাদের কাছ থেকে টাকা নেয়া হয়। এতে তারা সারা দিনে যতো টাকা উপার্জন করেন তার বেশিরভাগই নিয়ে যায় চাঁদাবাজরা। তাই তারা এখন অসহায় হয়ে পরেছেন এবং যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিতে হচ্ছে।

 

তাতেও তাদের সংসার চলেনা। তবে এ ব্যাপারে সিটি করপোরেশনে খোঁজ নিয়ে জানা গেছে আসলে সিটি করপোরেশন এই ধরনের কোনো চাঁদা আদায় করছে না। বা তারা কারো কাছে ইজারাও দেয়নি। বরং বন্দরের কিছু স্থানীয় সন্ত্রাসী রিকশাওয়ালাদের উপর চাঁদাবাজী করছে। আর এদের নেতৃত্বে রয়েছে খান মাসুদ নামের এক সন্ত্রাসী।

 

মূলত তার বাহিনীই রিকশা প্রতি এই টাকা আদায় করছে। কিন্তু সিটি করপোরেশনের ব্যার্থতা হলো সিটি করপোরেশনের নামে এই টাকা আদায় করা হলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে সিটি করপোরেশন কোনো ব্যাবস্থাই নিতে পারছে না। ফলে যা হবার তাই হচ্ছে। বদনাম হচ্ছে সিটি করপোরেশনের মেয়র আইভীর।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন