ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন আবুল খায়ের
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২২, ০৫:১৫ পিএম
এবার ঢাকা রেঞ্জের এর শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আবুল খায়ের। গত ১৭মে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এর হাত থেকে ওই সম্মাননা পুরস্কার গ্রহণ করে তিনি। ওই সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা।
ঢাকা রেঞ্জ অফিস থেকে সম্মাননা ক্রেষ্ট পেয়ে বন্দর থানার সেকেন্ড অফিসার আবুল খায়ের গনমাধ্যমকে জানান, জেলা সুযোগ্য পুলিশ সুপার স্যার ও বন্দর থানার ওসি স্যারে অনুপ্রেরণায় আমি ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছি।
স্যারদের সহযোগিতা না পেলে আমি শ্রেষ্ট এস আই নির্বাচিত হতে পারতাম না। তথ্য সূত্রে জানা গেছে, এর আগে ৪ বার সার্বিক কর্ম মূল্যায়নে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়ে ছিলেন বন্দর থানার সেকেন্ড অফিসার আবুল খায়ের। তার দায়িত্বশীল, পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা, সততা ও সেবামূলক কাজের স্বীকৃতি স্বরুপ বন্দর থানায় কর্মরতবস্থায় বার বার জেলায় শ্রেষ্ঠ এস আই নিবর্িাচিত হন।


