Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মাকে পিটিয়ে বাড়িছাড়া করেছে পাষণ্ড পুত্র ও তার স্ত্রী

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২২, ০৫:৩০ পিএম

বন্দরে মাকে পিটিয়ে বাড়িছাড়া করেছে পাষণ্ড পুত্র ও তার স্ত্রী
Swapno

বন্দরে ভরন পোষন চাওয়া অপরাধে জন্মধারনী মা নূর জাহান বেগম (৫৫)কে বেদম ভাবে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে পাষান্ড পুত্র ও তার স্ত্রী বিরুদ্ধে। গত ১ মে বন্দর উপজেলার তিনগাঁও ভদ্রসন এলাকায় এ র্নিমম ঘটনাটি ঘটে।  এ ঘটনায় নির্যাতিত জন্মধারনী মা  ১৮ মে বুধবার দুপুরে বাদী হয়ে পাষান্ড পুত্র সুমন ও তার স্ত্রী হাবিবা বেগমকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

 

যার মামলা নং- ২৯(৫)২২ তাং- ১৮-৫-২২ইং। তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার তিনগাঁও ভদ্রসন এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে সুমন বিয়ের পর থেকে তার বিধবা মা নূর জাহান বেগমকে ভরন পোষনা করে না। এ ঘটনায় গত ১মে বিধবা মা নূর জাহান বেগম তার ছেলে সুমন ও তার পুত্রবধূ হাবিবার নিকট  ভরন পোষন দাবি করে।

 

এ ঘটনায় ছেলে ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে অসহায় বিধবা মাকে বেদম ভাবে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বিধবা মায়ের ঘরে রক্ষিত আলমারী ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও ৪ ভড়ি স্বার্ণালংকার চুরি করে নিয়ে যায়।

 

এর ধারাবাহিকতায় গত ১৬মে রাত ১১টায় নিরিহ মা যাতে বাসায় থাকতে না পারে সে জন্য বাড়ির ৪টি রুমের ৬০টিন খুলে নিয়ে আরো ৩০ হাজার টাকা ক্ষতি সাধন করে। এ ঘটনায় থানায় মামলা দায়র করা হলেও এ ঘটনায় পাষান্ড পুত্র ও পুত্রবধূকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন