Logo
Logo
×

নগরের বাইরে

মোগরাপাড়া ইউপির নির্বাচনে দুই প্রার্থীর প্রার্থীতা বাতিল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ মে ২০২২, ০৭:১৬ পিএম

মোগরাপাড়া ইউপির নির্বাচনে দুই প্রার্থীর প্রার্থীতা বাতিল
Swapno

আগামী ১৫ জুন সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। যাচাই-বাছাই কার্যক্রম পর্বে মোগরাপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ইউসুফউর রহমান।

 

যাচাই-বাছাইকালে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ইউসুফ রহমান জানান মোগরাপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন গাজী রহমত উল্লাহ তিনি নিজে একজন প্রার্থী হয়ে অন্য আরেক জন প্রার্থী গাজী রাজা মিয়ার সমর্থনকারী হওয়ায় তাদের দুজনেরই প্রার্থীতা বাতিল করা হয়েছে। এমনত অবস্থায় এই ওয়ার্ডে এখন দুইজন মেম্বার প্রার্থী রয়েছেন তাদের মধ্যেই নির্বাচনী ভোটযুদ্ধ হবে বলে তিনি জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন