Logo
Logo
×

নগরের বাইরে

নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসককে শুভেচ্ছা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ মে ২০২২, ০৭:৫৪ পিএম

নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসককে শুভেচ্ছা
Swapno

নবনিযুক্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আনোয়ার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২ ঘটিকায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা এ শুভেচ্ছা জানান। আনোয়ার হোসেনকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারী করেন কর্তৃপক্ষ।

 

তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান, সিনিয়র সহসভাপতি মনির হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক রফিকুল্লাহ রিপন, অর্থ সম্পাদক রাকিব চৌধুরী শিশির,দপ্তর সম্পাদক মনিকা আক্তার,সদস্য আশরাফুল হক আশু,

 

ওয়াইদুর রহমান সোহেল,সাদ্দাম হোসেন শুভ প্রমুখ। এ সময় জেলা পরিষদ প্রশাসক আনোয়ার হোসেন বলেন, আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের পাশে আমরা থাকবো।এছাড়াও তিনি সাংবাদিকদের সাথে সরকারের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন