ওয়াশিং কারখানা-হোটেলসহ ২০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২০ মে ২০২২, ০৮:১৮ পিএম
রূপগঞ্জে একটি গার্মেন্টস ওয়াশিং কারখানা ও দুইটি খাবার হোটেলসহ দুই হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি। বৃহস্পতিবার (১৯ মে) দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলার তারবো পৌরসভার বরপা বাসস্ট্যান্ড ও দক্ষিণ মাসাবো এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় ওয়াশিং কারখানাটি সীলগালাসহ অবৈধভাবে সংযোগ নেয়ার অপরাধে খাবার হোটেল দু’টিকে দশ হাজার টাকা করে বিশ হাজার টাকা আর্থিক জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
পরে অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ ও রাইজার জব্দ করে তিতাস কর্তৃপক্ষ। তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপমহাব্যবস্থাপক সুরুজ আলম জানান, বরপা এলাকায় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় উচ্চচাপ সম্পন্ন শিল্প সংযোগ থেকে অবৈধভাবে দুই হাজার আবাসিক ও বাণিজ্যিক সংযোগ নেয়া হয়েছে। আইনশৃংখলা বাহিনীর সহায়তায় ভ্রাম্যমান আদালত এই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দিয়েছে।


